৭০ বছর পর স্পোর্টস ইভেন্টে উচ্চারিত হলো 'গড সেভ দ্য কিং'

৭০ বছর পর ব্রিটিশদের কোনো স্পোর্টস ইভেন্টে জাতীয় সঙ্গীতে উচ্চারিত হল "গড সেভ দ্য কিং"। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট শুরু আগে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা দ্বিতীয় এলিজাবেথের তার প্রতি নিবেদন হিসেবে স্টেডিয়ামে গানটি পরিবেশন করে। ১৯৫২ সালে সিংহাসনে বসার পর থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এলিজাবেথ ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত জাতীয় সঙ্গীতে "গড সেভ দ্য কুইন" উচ্চারিত হতো। 

এর আগে এলিজাবেথের মৃত্যুর শোকে গতকালের খেলাটি বাতিল করা হয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এবং অফিসিয়াল জাতীয় শোক নির্দেশিকা অনুসারে, শনিবার সকালে খেলা আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট দেরীতে শুরু হয়েছে, সম্মানের চিহ্ন হিসাবে ক্রিকেট তারকারা কালো বাহুবন্ধনী পরে খেলতে নেমেছে।

এদিন ওভাল স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা এক মিনিটের নীরবতা পালন করার আগে খেলোয়াড়রা একটি সামরিক গার্ড অব অনার পাড় হয়ে মাঠে প্রবেশ করে।

রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এটিই প্রথম কোনো স্পোর্টস ইভেন্ট, যেখানে ১৭৪৫ সালে রচিত জাতীয় সঙ্গীতের সংস্করণটি গাওয়া হয়েছে।

গতরাতে, সেন্ট পলস ক্যাথেড্রালে দ্য কুইনকে সম্মান জানানোর সময় একটি পরিবেশনায়  দুই হাজার মানুষ উপস্থিত হয়েছিল।

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, এই সপ্তাহে তার স্মৃতিতে খেলা দলের জন্য সম্মানের হবে। এক টুইটে তিনি জানিয়েছেন: "তিনি (এলিজাবেথ) খেলাধুলা পছন্দ করতেন, তার স্মৃতিতে খেলতে পারা সম্মানের"।


একাত্তর/এসএ