ক্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ‘জিততেই হবে’ (মাস্ট উইন) ম্যাচে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। একই সাথে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা।
বাংলাদেশ সময় বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম পর্বে নিজেদের দুই ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ।
নিজেদের প্রথম ৩ খেলায় ২টি করে সমান জয়ে ৪ করে পয়েন্ট করে সংগ্রহ আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের। এতে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে এই দু’দল। অন্যদিকে এখনো জয়হীন রয়েছে টাইগাররা।
তবে গাণিতিকভাবে, এখনও ফাইনাল খেলার সুযোগ থাকছে বাংলাদেশের। যদিও ফাইনালের টিকিট পেতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে টাইগারদের।
ফিরতি পর্বে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে তো জিততেই হবে, সেই সাাথে অন্য দুই প্রতিপক্ষের বিপক্ষে রান রেটে এগিয়েও থাকতে হবে বাংলাদেশকে। কিন্তু প্রথম দুই ম্যাচে খারাপ ব্যাটিং পারফরমেন্সে রান রেটে অনেকখানি পিছিয়ে পড়েছে তারা।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন: বৃষ্টিতে ধুয়ে গেলো সেমিফাইনালের স্বপ্ন
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, মার্ক চাম্পম্যান, ডেন ক্লিভার, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, এডাম মিলনে।
একাত্তর/আরএ