টি-২০ বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে হার্ড হিটিং টি-টোয়েন্টি ক্রিকেট দেখলো বিশ্ব। এদিন নামিবিয়ার প্রতিপক্ষ যে এশিয়ান চ্যাম্পিয়ানরা তা খেলা দেখে বোঝার উপায় ছিল না। শুরুতে উইকেট হারালেও ধুম ধাড়াক্কা ব্যাট চালিয়েছেন নামিবিয়ার ব্যাটাররা। ইনিংস শেষে তারা শ্রীলঙ্কাকে ছুঁড়ে দিয়েছেন ১৬৪ রানের লক্ষ্য। এতে তাদের খরচ হয় সাত উইকেট।
টস জিতে নামিবিয়াকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফ্রিকান দেশটি।
ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দিলেন দুষ্মন্তে চামিরা। ছয় বলে তিন রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন। পরের ওভারেই ফেরেন কুক। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।
এর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে শুরু করেছে নামিবিয়ার। তবে তার মধ্যেই তেড়েতুড়ে ব্যাট চালাতে থাকেন নামিবিয়ার ব্যাটাররা। বার্ড, এরাসমুসের পর ঝড় তোলেন ফ্রায়লিংক। তিনি করেন ২৮ বলে ৪৪ রান।
এর পর টেল এন্ডার স্মিত খেলেন আরেকটি ঝড়ো ইনিংস। ১৬ বলে ৩১ করা এই ব্যাটার দুই ছয় ও দুই চারের মারে অপরাজিত থাকেন।
শেষে খবর পাওয়া পর্যন্ত ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। তিন ওভার চলাকালে তাদের দলীয় সংগ্রহ ১৭ রান। এরই মধ্যে খরচ হয়ে গেছে শ্রীলঙ্কার মূল্যবান কুশল ম্যান্ডিসের (৬) উইকেটটি।
একাত্তর/এসি