নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে ভারত

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত। সিডনিতে অনুষ্ঠিত সুপার টুয়েলভে দিনের দ্বিতীয় ম্যাচে ৫৬ রানের বড় জয় পায় ভারত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৯ রান তুলে ভারত।

জবাবে খেলতে নেমে ১২৩ রানেই থামে ডাচদের ইনিংস। ফলে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ থেকে শীর্ষে উঠে গেল ভারত।

সমান ম্যাচে খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ।

ভারতের হয়ে ৪ ওভারে ১৮ রান খরচায় দুই উইকেট নেন অক্ষর প্যাটেল। জোড়া উইকেট পান ভুবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন ও আর্শদীপ সিংও। বাকি উইকেটটি নেন মোহাম্মদ শামি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হার টাইগারদের

ভারতের পরবর্তী ম্যাচ ৩০ অক্টোবর পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নেদারল্যান্ডসও একই দিনে একই মাঠে খেলবে পাকিস্তানের বিপক্ষে।


একাত্তর/আরএ