বছরে ৯০ মিলিয়ন চুক্তিতে সৌদি লিগের আল-নাসরে ক্লাবে পাড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিআরসেভেনের পর মেসিকে নিয়ে আসার সম্ভাবনা নিয়ে আল-নাসরে কোচ রুডি গার্সিয়াকে প্রশ্ন করা হলে, রসিকতা করে তিনি বলেন, প্রথমে আমি মেসিকেই আনতে চেয়েছিলাম।
২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আড়াই বছরের চুক্তিতে রোনালদোর নতুন ঠিকানা এখন সৌদি আরবে। যেখানে তার নতুন কোচ রোমা, মারশেল, লিওর হয়ে কোচিং করানো রুডি গার্সিয়া।
রোনালদোর চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এক সংবাদ সম্মেলনে কোচকে প্রশ্ন করা হয়, রোনালদোর মতো মেসিকে নিয়ে আসার কোনো সম্ভাবনা আছে কিনা।
এই প্রশ্নের উত্তরে অনেকটা মজা করেই তিনি বলেন, প্রথমে আমি মেসিকে দোহা থেকে আনতে চেয়েছিলাম।
সংবাদ সম্মেলনে তিনি নিজেকে লিওনেল মেসির একজন বড় ভক্ত বলে দাবি করেন। এছাড়া তিনি নিজেই আর্জেন্টাইন ফুটবলারকে খুঁজতে কাতারে যেতেন বলে মন্তব্য করেন।
এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে আল-নাসরে তাদের দলে রিয়াল মাদ্রিদে রোনালদোর সাবেক দুই সতীর্থকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। যার মধ্যে সবথেকে বেশি শোনা যাচ্ছে সার্জিও রামোসের নাম।
এছাড়াও রয়েছে লুকা মড্রিচের নাম। তবে মার্কার মতে মড্রিচ তাদের অফার রিজেক্ট করেছে এবং রিয়ালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা বলছে।
একাত্তর/আরআই/এসি