টি-টোয়েন্টি লীগ আয়োজনে আগ্রহী সৌদি আরব

এতো দিন ফুটবলের প্রতিই নজর ছিলো মধ্যপ্রাচ্যের ধনী দেশ সৌদি আরবের। এবার সেই ট্রেন্ডে পরিবর্তন আনতে চাইছে দেশটি। ফুটবলের পাশাপাশি এখন ক্রিকেটেও বড় ধরনের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদিরা। আয়োজন করতে চায় সবচেয়ে ধনী টি-টোয়েন্টি ক্রিকেট লীগ।

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি আসর ভারতের ‘আইপিএল’। সেটিকেও ছাড়িয়ে যেতে চায় সৌদি আরব। এরিই মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কর্তৃপক্ষের সঙ্গে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল এ বিষয়ে আলোচনা করেছেন।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজ বলছে, সৌদি আরব লিগ নিয়ে এক বছর ধরে আলোচনা চলছে এবং উপসাগরীয় অঞ্চলে যে কোনো লিগ হলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং অস্ট্রেলিয়াসহ সদস্য দেশগুলোরকে অনুমোদন নিতে হয়।

ক্রিকেটে সৌদি আরবের আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। তিনি বলেন, আপনি সৌদি আরব সংশ্লিষ্ট অন্যান্য খেলার লক্ষ্য করুন। তারা সব খেলায় এগিয়ে আসছে। আমার মনে হয় ক্রিকেট ইভেন্টটি আরও আকর্ষণীয় হবে।

আরও পড়ুন: অবশেষে সেই ভাল্লুকের মৃত্যুদণ্ড স্থগিত

তিনি আরও বলেন, খেলাধুলায় তারা যেভাবে এগিয়ে আসছে, তাতে ক্রিকেট সৌদি আরবের জন্য ভালোই হবে। খেলাধুলায় বিনিয়োগ করতে আগ্রহী এবং আঞ্চলিকভাবে তাদের অবস্থান যেমন, তাতে ক্রিকেটও বেশ সম্ভাবনাময়। আইসিসি সব ধরনের সহযোগিতা দেবে।

সবশেষ কাতার ফুটবল বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে সারা বিশ্বকে চমকে দিয়েছিল সৌদি আরব। সৌদি আরবের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা শেষ পর্যন্ত বিশ্ব সেরার মুকুট মাথায় পড়ে লিওনেল মেসির আর্জেন্টিনা।


একাত্তর/আরবিএস