দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

তৃতীয় দিনে ২৯৬ রানে অলআউট ভারত

দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬৯ দশমিক ৪ ওভারে ২৯৬ রানে অলআউট হয়েছে ভারত। এতে ১৭৩ রানের লিড পেল অস্ট্রেলিয়া। 

প্রথম ইনিংসে ৪৬৯ রান করেছিলো অসিরা। 

ওভালে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৫১ রান করেছিলো ভারত। অধিনায়ক রোহিত শর্মা ১৫, শুভমান গিল ১৩, চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি ১৪ করে এবং রবীন্দ্র জাদেজা ৪৮ রানে আউট হয়েছিলেন। আজিঙ্কা রাহানে ২৯ ও শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন। 

তৃতীয় দিনে বাকী ৫ উইকেটে ১৪৫ রান যোগ করতে পারে ভারত। ১১টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন রাহানে। লোয়ার অর্ডারে শারদুল ঠাকুর ছয়টি চারে ৫১ রান করেন। 

বল হাতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স তিনটি, মিচেল স্টার্ক-স্কট বোল্যান্ড-ক্যামেরুন গ্রিন দুইটি করে উইকেট নেন।


একাত্তর/জো