বছরের চতুর্থ ট্রফি ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে প্রথমবার উয়েফা সুপার কাপ জিতলো সিটিজেনরা।
ম্যাচের শুরু থেকেই একতরফা আধিপত্য দেখিয়ে খেলতে থাকে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচের ২৫ মিনিটেই ইউসেফ এন নেসিরির গোলে লিড পেয়ে যায় সেভিয়া। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে কোল পালমারের গোলে সমতায় ফেরে ম্যান সিটি। নির্ধারিত সময় শেষেও দু’দলের সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে দু’দলই শুরুর চার শটে গোল করে।
পঞ্চম শটে ম্যানসিটির হয়ে কাইল ওয়াকার গোল করে। তবে ব্যর্থ হন সেভিয়ার নেমানজা গুদেলজি।
ফলে টাইব্রেকারে ৫-৪ গোলে সেভিয়াকে হারিয়ে সুপার কাপ শিরোপার স্বাদ পায় গার্দিওলার দল।
মৌসুমের শুরুতে শেফিল্ড শিল্ড হেরে উয়েফা সুপার কাপও হারানোর শঙ্কায় ছিল ম্যানচেস্টার সিটি। অবশেষে চ্যাম্পিয়ন হয়ে সে শঙ্কাকে ভুল প্রমাণিত করলো সিটিজেনরা।
একাত্তর/পিএজে/কেএসএইচ