রোনালদোর ফেরার ম্যাচে হার আল নাসরের

সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় হার দেখলো আল নাসর। রোনালদোর মাঠে ফেরার দিনে আল তাউনের কাছে হেরেছে তারা।

শুক্রবার সৌদি প্রো লিগে দ্বিতীয় ম্যাচে আল তাউন ২-০ গোলে হারিয়েছে আল নাসরকে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আল নাসর। যদিও বেশ কয়েকটি সুযোগ মিস করে তারা। এলোমেলো রক্ষণে ম্যাচের ২০ মিনিটেই গোল হজম করে রোনালদোর দল। তবে চেনা ছন্দেই ছিল আল নাসর। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের শেষ সময়ে লিড ডাবল করে আল তাউন। আর তাতেই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল তাউন।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জেতার পর ধারণা করা হয়েছিলো সৌদি প্রো লিগের শুরুতে দারুণ কিছু দেখাবে রোনালদোর আল নাসর। তবে পরপর দুই ম্যাচে হার একটু চিন্তায় ফেলে দিলো রোনালদোর দলকে।

এর আগে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনাল ম্যাচে চোট পান রোনালদো।  ফলে সৌদি প্রো লিগের প্রথম ম্যাচ খেলতে পারেননি সিআর সেভেন। সে ম্যাচে আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আল নাসর। দ্বিতীয় ম্যাচে রোনালদো ফিরলেও হার এড়াতে পারেনি তার দল।


একাত্তর/পিএজে