এক ম্যাচ বাকি রেখে ভারতের সিরিজ জয়

নিজের অধিনায়কত্বের অভিষেকেই ভারতকে সিরিজ জেতালেন জাসপ্রীত বুমরা। রোববার ডাবলিনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে এক ম্যাচ বাকি রেখে আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ঋতুরাজ গেইকোয়াড় ও স্যামসনের ব্যাটে বড় সংগ্রহের ভীত পায় সফরকারীরা। স্যামসনের ব্যাটে আসে ঝড়ো ৪০ রান। ঋতুরাজ করেন ৫৮ রান। শেষদিকে রিংকু সিংয়ের ২১ বলে ৩৮ রানে ১৮৫ রানের পুঁজি পায় ভারত। আয়ারল্যান্ডের হয়ে ২ উইকেট পেয়েছেন ব্যারি ম্যাককার্থি।

আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগে বি লাভ ক্যান্ডির প্রথম শিরোপা জয়

লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারাতে থাকে আইরিশরা। বাকি ব্যাটারদের ব্যর্থতায় বৃথা যায় বালবির্নির ৭২ রান। শেষপর্যন্ত ১৫২ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৪ ওভার বোলিং করে এক মেডেন দিয়েছেন বুমরাহ। ১৫ রানে নিয়েছেন দুই উইকেট। তাছাড়া ভারতের হয়ে প্রসিধ কৃষ্ণ এবং রবি বিষ্ণোইও দুইটি করে উইকেট পেয়েছেন।

বুধবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে এ দুদল।  


একাত্তর/পিএজে