জন্মদিনে ছেলের বাবা হলেন শান্ত

নিজের ২৫তম জন্মদিনে প্রথমবারের মত বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। শুক্রবার ছেলের বাবা হবার খবরটি ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে জানিয়েছেন শান্ত।

সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা’আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’

গত ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী সাবরিন সুলতানার সাথে ছবি পোস্ট করে নতুন অতিথি আসার খবর জানিয়েছিলেন শান্ত।

২০২০ সালের জুনে সাবরিনকে বিয়ে করেন শান্ত। তাদের দুইজনের বাড়িই রাজশাহীতে।

বাবা হতে যাওয়ার খবর অবশ্য আগেই জানিয়েছিলেন শান্ত। স্ত্রীর সঙ্গে ১৬ আগস্ট ফেসবুকে একটি ছবি পোস্ট করে তাদের সংসারে নতুন অতিথি আসার কথা জানিয়েছিলেন। বিশেষ এদিনে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের প্রস্তুতিপর্ব থেকে ছুটিও নিয়েছিলেন তিনি।