আর একদিন পরই পাকিস্তান ও শ্রীলংকায় যৌথভাবে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান। তবে রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান ও শ্রীলংকা।
বুধবার শুরু হতে যাওয়া টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলংকার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপ পর্বে ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান।
পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।
গ্রুপ পর্ব:
৩০ আগস্ট: পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট: বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর: পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর: ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর
সুপার ফোর:
৬ সেপ্টেম্বর: এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর: বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর: এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর: এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর: এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর: এ২-বি২, কলম্বো
ফাইনাল:
১৭ সেপ্টেম্বর: কলম্বো