ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া অ্যাসিস্ট এবং এক গোল, হয়ে গেলেন ফুটবল দুনিয়ার ৮৫০ গোলের একক মালিক। শনিবার সৌদি প্রো লিগে আল হাজমকে পাঁচ গোলের দুর্বিষহ রাত উপহার দিয়ে আল নাসর তুলে নিলো টানা তিন জয়।
প্রথমে জোড়া অ্যাসিস্ট, এরপর স্কোরশিটে তুলে নিলেন নিজের নাম। এই গোলের মধ্যদিয়ে প্রফেশনাল ক্যারিয়ারে ৮৫০ গোলের মালিক হয়ে গেলেন পর্তুগিজ আর্মব্যান্ড হোল্ডার। ফুটবল দুনিয়ায় যা প্রথম এক এবং অদ্বিতীয়।
রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের শুরুতে রোনালদো গোল করে ছিলেন ২৭ টি। আর আল নাসরের জার্সিতেও ৩০ ম্যাচে ২৬। সে রোনালদো কিন্তু রিয়ালের জার্সিতে ক্যারিয়ারর শেষ করেছিলেন ৪৫০ বার স্কোরশিটে নাম তুলে। তাইতো নতুন মাইলস্টোন স্পর্শ করে রোনালদো বললেন, ৮৫০ এবং স্টিল কাউন্টিং।
অথচ আল নাসরের সিজনটা শুরু হয়েছিলো দুই ম্যাচ হেরে। চারিদিকে ধিধি পড়ে গেলো আরো একবার, ক্রিশ্চিয়ানো রোনালদো সিম্পলি লস প্রজেক্ট।
জবাব তো মুখে নয় দিতে হয় কাজে। তা ভালোই জানেন বিশ্বসেরা এই স্ট্রাইকার। আল-হাজমকে পাঁচ গোল হজম করিয়ে রোনালদোর দল তুলে নিলো টানা তিন জয়। আর সি আর সেভেনের পকেটে তিন ম্যাচে ৬ গোল, ৪ অ্যাসিস্ট। ৩৮ এর ক্রিশ্চিয়ানো যেন ফাইন ওয়াইন মতো।
রোনালদো যখন ইউরোপ ছেড়ে পা রাখলেন সৌদিতে, তখন থেকে বিদ্বেষ চারিদিকে। সেই সৌদির মাটিতে এই রোনালদোর বদৌলতেই হয়ে গেলো ফুটবল বিপ্লব। একে একে নাম লেখালো কারিম বেনজেমা, সাদিও মানে নেইমারদের মতো তারারা। সিআরসেভেন আরো একবার দেখালেন তিনিই নতুন দিনের পাইওনিয়ার।
কদিন আগে রোনালদোর ক্যারিশম্যাটিক পারফর্ম্যান্সে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জেতে আল নাসর। কোয়ালিফাই করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। আর নাসর ক্যাপ্টেন হয়ে গেলেন আগস্ট মাসের প্লেয়ার অব দ্যি মান্থ।
সবার গল্পের স্ক্রিপ্ট তো এক হয় না, হয় না মনের মতো। ক্রিশ্চিয়ানো রোনালদোরও তাই, মেসির মতো নতুন লিগে পা রেখেই হয়নি সব পাওয়া। কোন তুলনা নয় বরং এই মুহূর্তে সবচেয়ে বড় সত্য হলো ৩৮ এর রোনালদো এখনো গোল করছেন, করাচ্ছেন প্রতিনিয়ত।