এবার জাতীয় দলের মিশনে লিওনেল মেসি। ইন্টার মায়ামির পিঙ্ক জার্সি ছেড়ে এবার জাতীয় দলের ডিউটি। বিশ্বকাপ জয়ের রেশ না কাটতেই মেসি-বাহিনীকে নেমে পড়তে হবে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে। এরইমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে মেসি এবং তার বাহিনী। প্রথম ম্যাচে জয় দিয়েই নতুন জার্নি শুরু করতে চায় আর্জেন্টিনা।
ক্লাব ছেড়ে এবারে ন্যাশনাল ডিউটি, তাইতো মেসি এখন উত্তর থেকে দক্ষিণে। বিশ্বজয়ীর এবারের মিশন বিশ্বকাপ বাছাই পর্ব।
বিশ্বকাপ ঘরে এসেছে নয়মাস হতে চললো, লিও এবং তার দল করেছে আরেকটা বিশ্বকাপ জয়ের ট্রিগার অন তবে বিশ্বকাপের রেশ যেন কাটেনি এখনো। মেসিদের আগমনে তাই দেশজুড়ে এমনই সাজ সাজ উৎসব।
শুধুই তো সমর্থকরা নয় সেই রেশ এখনো টিকে আছে অনেকেরই কাছে। এই যে হঠাৎ ডাচ লিজেন্ড লুই ফন গাল দিলেন বোম্বশেল। মেসির কাতার বিশ্বকাপ জয় নাকি ছিলো পূর্বপরিকল্পিত, সাজানো। তবে এসবে মাথা ঘামানোর সময় নাই আলবিসেলেস্তেদের।
লক্ষ এখন একটাই ২০২৬ বিশ্বকাপ বাছাই।প্রথম ম্যাচে মেসি-বাহিনীর প্রতিপক্ষ ইউকয়েডর। এই অঞ্চলে লিওনেল স্কালোনির অধীনে শেষবার লিওরা হেরেছিলো সেই ২০১৭ সালে। তারপর থেকেই অপরাজিত।
সে ধারাবাহিকতা ধরে রাখতেই ইকুয়েডরের বিপক্ষে চমক দিয়ে বিশ্বকাপের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস, ডিফেন্ডার ওতামেন্দি, মিডফিল্ডে ফার্নান্দেজ, ফরোয়ার্ডে হুলিয়ান আলভারেজ আর আর্মব্যান্ড হাতে নেতৃত্বে ৩৬ এর লিওনেল মেসি।
মেসিকে রাখা হবে কি হবে না এনিয়ে চলছিলো ডিলেমা, তাইতো দল ঘোষণায় হয়েছিলো দেরি খানিকটা। যে আগুনে ফর্মে আছেন এলএমটেন তাতে করে বিশ্রামের বিলাসিতা করতে পারছেন না স্কালোনি। করবেই কিভাবে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর লিও এখনো পর্যন্ত করে ফেলেছেন ১১ গোল, ৮ অ্যাসিস্ট। তার দল ধরে রেখেছে অপরাজিতর তকমা।
বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচে ৮ সেপ্টেম্বর বুয়নস আইরেসে ইকুয়েডরকে স্বাগত জানাবে আর্জেন্টিনা। আর চারদিন বাদে সেপ্টেম্বরের ১২ তারিখ দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া।