বিশ্রাম কাটিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ফেরাটা খুব একটা সুখকর হলো না। তার ফেরার ম্যাচে হেরে বসলো পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে পর্তুগাল হেরেছে ২-০ গোলে।
প্রীতি ম্যাচে মঙ্গলবার রাতে লুবিয়ানায় স্লোভেনিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। তবে বলের দখল নিজেদের কাছে রেখেও সুযোগ তৈরি করতে পারছিলো না পর্তুগিজরা।
ম্যাচের প্রথম ৩৩ মিনিটে ৭২ শতাংশ বলের দখল রেখেও স্লোভেনিয়ার রক্ষণ মুখে নিতে পারেনি কোনো শট। প্রথমার্ধ জুড়েই নিজের ছায়া হয়েই থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিরতির পরও মাঠজুড়ে ছিলো একই চিত্র। উল্টো ম্যাচের ৭২ ও ৮০ মিনিটে গোল করে লিড নেয় স্লোভেনিয়া। শেষ পর্যন্ত তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।