জার্মানিতে পর্দা উঠছে ইউরো-২০২৪ ফুটবলের। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
২০১৪ রাশিয়া বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত বড় কোনো শিরোপার দেখা পায়নি জার্মানি। এবার সে আক্ষেপ ঘোচাতে চায় তিনবারের ইউরো চ্যাম্পিয়নরা।
কোচ জুলিয়ান নাগলসম্যানের অধীনে গেলো কয়েক মাসে ডাই ম্যানশেফটদের চেহারা অনেকটাই পাল্টে গেছে।
অন্যদিকে দারুণ ছন্দে আছে প্রতিপক্ষ স্কটল্যান্ড। ইউরো বাছাই পর্বে মাত্র ১ ম্যাচ হেরেছে স্কটিশরা।
পশ্চিম ও পূর্ব জার্মানি এক হওয়ার পর প্রথমবারের মতো ইউরোর একক আয়োজক হচ্ছে জার্মানি। এর আগে সর্বশেষ জার্মানিতে ইউরো আয়োজিত হয়েছিল ১৯৮৮ সালে।
মাসব্যাপী এবারের ইউরোতে ছয় গ্রুপে অংশ নিচ্ছে মোট ২৪টি দল।