আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে, টি-টোয়েন্টির সবচেয়ে জমকালো
আসর আইপিএল। এরিমধ্যে আমিরাতে পৌঁছে গেছে সব ক’টি দল। চলছে জোর অনুশীলনও।
ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হতেই ভারতের জাতীয় দলের খেলোয়াড়দের আমিরাতে উড়িয়ে আনতে ব্যস্ত হয়ে পড়েছে আইপিএল’র দলগুলো। এরিমধ্যে অনেকে চলেও এসেছেন।
সবার আগে মুম্বাই ইন্ডিয়ান্স উড়িয়ে এনেছে রোহিত শর্মা, জাসপ্রিত বুমরা ও সূর্যকুমার যাদবকে। ম্যাঞ্চেস্টার থেকে চাটার্ড ফ্লাইটে করে তারা আবুধাবি পৌছে গেছেন এরিমধ্যে।
একই পথ অনুসরণ করেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। রোববারই বিরাট কোহলি ও মোহাম্মদ সিরাজ উগে আসে দুবাইতে। যোগ দিয়েছেন দলের তাবুতে।
আইপিএল’র স্বাস্থ্যবিধি মেনে আমিরাদে পৌঁছেই সবাইকে ছয় দিনের নিভৃতবাসে যেতে হবে। ভারতের জাতীয় দলের সব খেলোয়াড়ের সঙ্গেই তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।
উড়োজাহাজ থেকে ম্যাঞ্চেস্টার ছাড়া এবং দুবাইয়ে নামার ছবি পোস্ট করেছেন বিরাটের স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা। দুবাই পৌঁছনোর পরে বিরাটের ছবি পোস্ট করেছে তার দলও।
এছাড়া পঞ্জাব কিংসের কেএল রাহুল, ময়াঙ্ক আগরওয়াল এবং মোহাম্মদ শামিও
এখন দুবাইতে। আগের দিন এসেছেন ঋদ্ধিমান সাহা।
আর, চেন্নাই সুপার কিংস দলে একসঙ্গে চার ক্রিকেটার যোগ দিয়েছেন। এঁরা হলেন চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর এবং ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি।
সবচেয়ে বেশি ক্রিকেটার যোগ দিয়েছে দিল্লি ক্যাপিটালসে। রবিচন্দ্রন অশ্বিন, পৃথ্বী শ, ঋষভ পান্ত, অজিঙ্ক রহাণে, ইশান্ত শর্মা, অক্ষর পটেল এবং উমেশ যাদব যোগ দিয়েছেন দলের তাবুতে।
ভারতের মতো ইংল্যান্ড দলের খেলোয়াড়দেরও এখন দৃষ্টি আমিরাতে দিকে। এরিমধ্যে দুই একজন চলে এসেছেন, বাকিরা চলে আসবেন আজকালের মধ্যেই।
একাত্তর/এসএ