২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম। ১১তম ওভারেই দলীয় স্কোর দাঁড়ায় পঞ্চাশে।
তবে ১২তম ওভারে ওপেনিং জুটি ভাঙেন দাসুন শানাকা। তার বল পুল করতে গিয়ে ফিল্ডার হেমন্তের হাতে ক্যাচ তুলে দেন মিরাজ। ২৯ বলে চারটি চারে ২৮ রান করেন মিরাজ।
আরেক ওপেনার মোহাম্মদ নাঈমও শানাকার পরের ওভারে বিদায় নেন। ৪৬ বলে ২১ রান করে পেছনে কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন বাংলাদেশি এই ওপেনার। ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।
একই ওভারে সাকিব আল হাসানের বিরুদ্ধে এলবিডব্লিউর আপিলে সাড়া না পেয়ে রিভিউ নেন শানাকা। বল আউটসাইডে থাকায় আম্পায়ারের আগের সিদ্ধান্তই বহাল থাকে। তবে বাংলাদেশের অধিনায়ক সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। মাথিশা পাথিরানার বলে কুশল মেন্ডিসকে ক্যাচ তুলে দেন সাকিব। আম্পায়ার আউট না দিলে আরাবও রিভিউ নিয়ে সফল শ্রীলঙ্কা। ৭ বল খেলে ৩ রান করেন সাকিব।
বাংলাদেশ: ১৫.৪ ওভারে ৭০/৩ (মুশফিক ০*, লিটন ১১*, সাকিব ৩, নাঈম ২১, মিরাজ ২৮); লক্ষ্য ২৫৮ রান।
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০, নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮)