দুই অজি ওপেনারের সেঞ্চুরি

পাকিস্তানি বোলারদের পাত্তা না দিয়েই আজকের ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার ও মিশেল মার্শ।

বিশ্বকাপে আজকের ম্যাচে পাকিস্তানের সাথে খেলতে নেমে বেশ দাপটের সাথেই এগিয়ে চলছে অস্ট্রেলিয়া। প্রথম থেকেই ঝড়ের গতিতে শুরু করেন ডেভিড ওয়ার্নার ও মার্শ।

সাত চার ও ছয় ছক্কায় ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ওয়ার্নার। আর অন্যদিকে ১০ চার ও ছয় ছক্কায় বরাবর ১০০ বলে ১০০ করেন মার্শ। নিজের জন্মদিনে এটাই ছিলো মার্শের নিজেকে উপহার। শুধু তা নয় বিশ্বকাপে তিনি দ্বিতীয় ব্যাটার যিনি নিজের জন্মদিনে সেঞ্চুরি করেছেন।

দুজনের দুটি সেঞ্চুরির মধ্য দিয়ে ২৫৯ রানের জুটি গড়েন তারা।

১২১ রানে শাহীন আফ্রিদির বলে আউট হন মার্শ। এরপর ওয়ার্নারকে ১৬৩ রানে আউট করেন হারিস।