রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়নি। প্রথম টেস্টে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা বাংলাদেশের সামনে দ্বিতীয় দিনের পুরোটা মিরাজ-তাসকিনদের সামনে টিকতে পারেন নাই বাবর-রিজওয়ানরা।
শনিবার রাওয়ালপিন্ডিতে ৮৫ ওভার ব্যাট করে ২৭৪ রান তুলেই ফুরিয়ে গেছে পাকিস্তানের ব্যাটাররা।
খেলার শুরুতে প্রথম ওভারের শেষ বলে পাক ওপেনার শফিককে এক ইনসুইং ডেলিভারিতে ভ্যাবাচ্যাকা খাইয়ে ক্লিন বোল্ড করে দিনের শুরু করেন তাসকিন।
এরপর সিয়াম আইয়ুর (৫৮) ও ক্যাপ্টেন মাসুদ (৫৭) ১০৭ রানের এক দারুন জুটি গড়েন। দুই জনেই তুলে নেন ফিফটি। অফ স্পিনার মেহেদি মিরাজের শিকার হন দুই হাফসেঞ্চুরিয়ান। এর পর ব্যাট করতে আসেন বাবর আযম। ক্রিজে প্রায় থিতু হতে যাওয়া বাবরকে ফেরান সাকিব আল হাসান। সারাদিনে সাকিবের প্রাপ্তি অতটুকুই। তবে বড় কাজটি সারেন তিনি।
বাবরের পর সাকিল (১৬), রিজওয়ানকেও (২৯) থিতু হতে দেন নাই তাসকিন-নাহিদ। এর পর ত্রাতা হয়ে আসেন আগা সালমান। মূলত তার ফিফটিতে মোটামুটি একটা স্কোর পায় পাকিস্তান। তাকেও ফেরান তাসকিন। তবে টেলএন্ডে আর রান তুলতে দেন নাই মিরাজ।
এদিন মূলত মিরাজের ফাইফার ও তাসকিনের কাছেই শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ তিনটি, নাহিদ রানা একটি, মেহেদি মিরাজ পাঁচটি ও সাকিব আল হাসান একটি উইকেট নেন।
পাকিস্তানের ইনিংস শেষে দুই ওভার ব্যাট করেছে বাংলাদেশ। ওপেনার সাদ্দাম ইসলাম (৬) ও জাকির হোসেন (০) অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এদিন বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ১০। শান্তরা এখন পিছিয়ে ২৬৪ রানে।