ঘরের মাটিতে সিরিজ জিততে ভারতের লক্ষ্য ৯৫

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততে ভারতের প্রয়োজন ৯৫ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৭ রান করতেই গুটিয়ে যায় শান্ত বাহিনী। এতে বাংলাদেশ লিড পায় ৯৪ রানের।

কানপুরে পঞ্চম দিনের খেলা শুরু হলে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুলকে অল্প রানে ফেরান অশ্বিন। শাদমান ও শান্ত ভালো প্রতিরোধ করলে, মিডলঅর্ডার যেন ছিল বালির পাহাড়। ৯১/৩ থেকে তিন রান যোগ করতেই স্কোর বোর্ডের চেহারা গিয়ে দাঁড়ায় ৯৪/৭। 

Musfiq

তবে খেলা লাঞ্চ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন মুশফিক। কিন্তু শেষমেশ একটি বেপরোয়া শট খেলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। সারিতে বাকি আর কোনো ব্যাটার না থাকায় শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ভারতকে এই ৯৫ রান করতে হবে ৬২ ওভারে। 

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ করেছেন ওপেনার শাদমান (৫০) এবং দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকের (৩৯)।

ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন, বুমরাহ ও জাদেজা তিনটি করে এবং আকাশদীপ একটি করে উইকেট নিয়েছেন।