রাতে মাঠে নামছে নেইমারের আল হিলাল, রোনালদোর আল নাসর

সৌদি প্রো লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে নেইমারের আল হিলাল ও রোনালদোর আল নাসর।

হোম ম্যাচে রাত ১২টায় আল হিলাল খেলবে আল শাবাবের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচে রাত ৯টায় আল তায়িকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে আল নাসর।

মৌসুমে দারুণ ছন্দে থাকলেও দুই হারে পয়েন্ট টেবিলের পাঁচে রোনালদোর দল। তবে টানা পাঁচ জয়ে বেশ আত্মবিশ্বাসী সৌদি জায়ান্টরা। নিজেদের সবশেষ ম্যাচেও ওহোদের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পায় তারা।

ইনজুরির কারণে এই ম্যাচে একাধিক খেলোয়াড়কে মিস করবে আল নাসর। তবে তাদের পক্ষেই অতীত পরিসংখ্যান। দু’দলের ১২ বারের দেখায় ৮টি জিতেছে আল নাসর। আল তায়ি জিতেছে তিনটিতে।