মেসি-রোনালদো দ্বৈরথ শেষ হইয়াও হইলো না শেষ! এবার ভার্চুয়াল গেমিংয়ে দু’জনের লড়াইটা জমবে বেশ। মেসির ইএ স্পোর্টসকে টপকে যেতে ইউএফএলের সঙ্গে চুক্তি করলো রোনালদো। শুধু তাই ৪০ মিলিয়ন ডলার কোম্পানিটিতে বিনিয়োগও করলেন। নতুন সব গেমে গেমাররা পাবে ভিন্ন মাত্রা।
মেসি-রোনালদো- দুইজন এখন যেনো দুই প্রান্তের বাসিন্দা। লড়েন দুই মেরুতে! কিন্তু একটা সময় তাদের দেখা হতো হরহামেশাই। স্প্যানিশ লা লিগায় এই দুই কিংবদন্তীর ফাইটিং রোলার কোস্টার উপভোগ করেছে দর্শক প্রায় এক দশক।
মাঠের লড়াই এখন দেখা না গেলেও, তা রূপান্তরিত হয়েছে অন্য রূপে। গ্রেটেস্ট অব অলটাইমের লড়াইয়ে থাকা এই দুই তারকা যে একে অন্যের ছায়াও মারান না, জেনে গেছে বিশ্ববাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক কমেন্টে, ফলো-আনফলো গেমে। সৌদি প্রো লিগে মেসি মেসি, বললেই খেপে রোনালদো! এ যে তারই প্রমাণ। এবার ভার্চুয়াল গেমেও মেসি টেক্কা দিতে নামলেন রণ!
বিশ্ববিখ্যাত গেমিং নির্মাতা প্রতিষ্ঠান ইউএফএল। যেখানে ৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলো ক্রিস্টিয়ানো রোনালদো। কোনো প্রকার সাবসক্রিপশন ফি ছাড়াই স্মার্টফোনে ফুটবলসহ মন মাতানো সব গেমে ডুব দিতে পারবেন গেমাররা। ফ্রি টু প্লে এসব গেম ভবিষ্যতে প্লে স্টেশন ও এক্স বক্সেও পাওয়ায় যাবে। আশা, বিট করবে বিশ্বের বাঘা বাঘা সব গেম গেমিং জায়ান্ট কোম্পানিকে।
কিন্তু সব কিছু রেখে রোনালদো গেমে টাকা ঢালতে গেলো কেন? এখানে আছে ঐ রোনালদো মেসি-দ্বৈরথ! বিশ্বখ্যাত গেমিং কোম্পানি ইএ স্পোর্টসের সাথে আছেন লিওনেল মেসি। টেক জায়ান্ট এই কোম্পানির গেম সারা বিশ্বে হট কেক। তাদেরকে টেক্কা দিতেই রোনালদোর এই অভিনব পদ্ধতি। নামলেন গেমিং ব্যবসায়।
তাই মেসি-রোনালদোর ইনফিনিটি এই লড়াই যে ক্যারিয়ার শেষেও থামছে তা বলাই যায়। ভালো কিছুর জন্য লড়াই তো করেই যায় সেরারা। কেননা বেস্ট নেভার রেস্ট!