সৌদি প্রো লিগ ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো। কয়েক বছরের মধ্যে বিশ্বের টপ থ্রিতে জায়গা করে নিবে সৌদি আরবের ফুটবল লিগ। দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এমন দাবি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে পর্তুগিজ সুপারস্টার জেতেন তিনটি অ্যাওয়ার্ড।
ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই আনসেসরড, আনকাট। ফুটবল দুনিয়ায় কে এমন আছেন যিনি ভরা মজলিশে বলতে পারেন সৌদি প্রো লিগ ফ্রেঞ্চ লিগের মতো এতো জঘন্য নয়।
আল নাসরে চলছে সিআরসেভেনের দ্বিতীয় ইনিংস। প্রথম বছরটা টপসি টারভি হলেও এবারে ফিরেছেন পুরোনো ফর্মে। ২০২৩ সালে আল নাসর ও পর্তুগালের জার্সিতে ৫৪ গোল করেন রোনালদো। যা ছেলেদের ফুটবলে সর্বোচ্চ। আর এই রেকর্ড গড়তে রোনালদোর পেছনে ফেলেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন আর আর্লিং হালান্ডকে।
আর এই ইয়াংস্টারদের টপকেই দুবাইতে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটা রোনালদোময় করে নেন পর্তুগিজ সুপারস্টার। ২০২৩ সালের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে একটি নয় রোনালদো জেতেন তিনটি ট্রফি। সেরা গোলস্কোরারের জন্য হয়ে যান মিডল ইস্টের সেরা ফুটবলার, জেতেন ম্যারাডোনা অ্যাওয়ার্ড, শুধু তাই নয় ফ্যানস ফেভারিট প্লেয়ার অব দ্য ইয়ারও জিতে নেন এই পর্তুগিজ সুপারস্টার।
হ্যাট্রিক অ্যাওয়ার্ড জিতে মহাখুশি সিআরসেভেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের অনুভূতি। সবসময় পাশে থাকার জন্য স্টাফ, সমর্থক, ভক্ত জানিয়েছেন কৃতজ্ঞতা।
রোনালদো বলেন, একবার ভাবুন আর্লিং হালান্ডের মতো একজন ইয়াং এনিমেলকে হারিয়ে আমি গেলো বছরের টপ স্কোরার। ভীষণ ভালো লাগে যখন সবাই আমাকে নিয়ে সন্দেহ করে ভাবে আমি শেষ ঠিক তখনই আমি সফল হই। সমালোচনা জার্নির একটা অংশ, এসবে কিছু যায় আসে না।
পিছু লোকের কিছু কথায় কোনো কালেই রোনালদোর কিছুই যায় আসে না। এ আর নতুন কী। তবে এটাওতো ঠিক বয়সটা যে প্রায় ৩৯। একদিন তো থামতে হবে যেমনটা থেমেছিলেন তার পূর্বসূরিরা। তবে কবে সেটা?
নিজের অবসর প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, সত্যি বলতে কবে অবসর নিবো জানি না, তবে খুব তাড়াতাড়িই নেবো, ১০ বছরের মধ্যেই নিবো।
ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা শুনে এতোটুকুতো বোঝাই যাচ্ছে সৌদি আরবের সাথে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন, সাথে সময়টা বেশ এনজয় করছেন। পহেলা ফেব্রুয়ারি বিগ ম্যাচ মেসির ইন্টার মায়ামির বিপক্ষে ব্লকবাস্টার ফাইটস দিয়ে মাঠে ফিরবেন পর্তুগিজ সুপারস্টার।