নিয়ম রক্ষার ম্যাচে ভুটানের জালে কৃষ্ণাদের এক হালি

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। মঙ্গলবার নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে কৃষ্ণা রানীরা।  চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকেই ফাইনাল খেলবে। আট ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশ এই ম্যাচে রিজার্ভ বেঞ্চ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দলে ছিল ৯টি পরিবর্তন থাকলেও জিততে কষ্ট হয়নি।  দুই অর্ধে দুটি করে গোল করেছে তারা। তবে তেমন আক্রমণ করতে পারেনি ভুটান। 

ম্যাচের ১৮ মিনিটে মিতু ৩০ মিনিটে ঐশী, ৫৭ মিনিটে কৃষ্ণা এবং ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ঐশী। 

ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা খানিকটা মেজাজ হারিয়েছিলেন। হাল্কা ধাক্কাধাক্কি হলেও বড় অপ্রীতিকর কিছু ঘটেনি। টানা তিন ম্যাচ হেরে ভূটান শূন্য হাতেই দেশে ফিরছে।