ফিফা প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এখন ভুটানে। থিম্পুতে বুধবার সন্ধ্যা ৬টায় ভুটান-বাংলাদেশ ম্যাচ। শক্তি সামর্থ্যের বিচারে প্রতিপক্ষের থেকে বেশ এগিয়ে বাংলার মেয়েরা।
কথা ছিল ভুটানে হবে তিন জাতি টুর্নামেন্ট। বাকি দুই প্রতিপক্ষ বাংলাদেশের আর নেপাল। শেষ মুহূর্তে নেপালও নাম সরিয়ে নিয়েছে। তাই বাংলাদেশকে শুধু ভুটানের বিপক্ষেই দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
ভুটানের সাথে প্রীতি ম্যাচ দুইটা আসন্ন সাফে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে আরও ভালো প্রতিপক্ষ হলে ভালো হতো বলে জানিয়েছিলেন ক্যাপ্টেন সাবিনা খাতুন। ভুটানের সাথে ভাল ফলাফল করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়াই লক্ষ্য গোটা দলের।
নামে ভারে ভুটানের থেকে বেশ এগিয়ে বাংলাদেশ। বয়স ভিত্তিক দল খেকে শুরু করে জাতীয় দল। জয় পরাজয়ের পরিসংখ্যানে লাল সবুজরা ধরা ছোঁয়ার বাইরে। তবে গেলে সাম্প্রতিক পারফর্মেন্সের বিচারে প্রতিপক্ষকে সহজ ভাবে নেয়ার সুযোগ নেই। সাবিন মারিয়া সানজিদার চাইবে প্রথম ম্যাচটা জিতে এগিয়ে থাকতে।
কৃষ্ণা আর তহুরা চলমান এইচএসসি পরীক্ষা ও চোটের কারণে ভুটানের বিপক্ষে খেলতে পারছেন না। নারী দলের এই সফরে রয়েছেন ৭ জন নতুন ফুটবলার। গেল সোমবার থিম্পুর উদ্দেশ্য ঢাকা ছাড়ে নারী ফুটবল দল। প্রথম ম্যাচের আগে একদিন সেখানে মাঠের অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলার মেয়েরা।