দেম্বেলের রেকর্ড গড়া হ্যাটট্রিকে স্ত্রীর উচ্ছ্বাস

Usman Demble 01

ম্যাচ চলার সময় রিমা স্টেডিয়ামে সশরীরে উপস্থিত না থাকলেও, টিভির সামনে বসে স্বামীর প্রতিটি মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। দেম্বেলে তাঁর তৃতীয় গোলটি করার সাথে সাথেই রিমা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে টিভির স্ক্রিনের একটি দুর্দান্ত ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, মাঠের ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে দেম্বেলে নিজের হাতের রগ বা শিরা আঙুল দিয়ে দেখাচ্ছেন, যার স্পোর্টিং অর্থ হলো ‘আইস ইন হিজ ভেইনস’ বা চাপের মুখেও চরম ঠাণ্ডা মাথার এক খুনে পারফর্মার!

রিমা তাঁর এই পোস্টে কোনো ক্যাপশন যুক্ত করেননি। ফুটবল পণ্ডিতদের মতে, দেম্বেলের ওই এক ছবিই নরওয়ের ডিফেন্সকে ধুলোয় মিশিয়ে দেয়ার অহংকার প্রকাশের জন্য যথেষ্ট ছিল, সেখানে বাড়তি কোনো ক্যাপশনের প্রয়োজনই ছিল না। ব্যালন ডি'অর জয়ী আর বিশ্বকাপের ঐতিহাসিক হ্যাটট্রিকের পর দেম্বেলে দম্পতি যে এখন ক্লাউড নাইনে ভাসছেন, তা রিমার এই ইন্সটাগ্রাম স্টোরি দেখেই বেশ বোঝা যাচ্ছে!