আর্জেন্টিনা ম্যাচের আগে ইংলিশ শিবিরে চিল মুড!

দু’দিন পরই আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিরুদ্ধে সেই অগ্নিপরীক্ষা। মাঠের বাইরে ফকল্যান্ডের রাজনৈতিক বারুদ, ড্রেসিংরুমে টুহেল-বেলিংহ্যামের স্নায়ুযুদ্ধ আর ট্রাম্প-উয়েফা কেলেঙ্কারি নিয়ে ফুটবল বিশ্বে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই চরম এক ‘চিল মুডে’ দেখা গেল থ্রি-লায়ন্স শিবিরকে!

England Team 01
আর্জেন্টিনার মতো হাই-প্রোফাইল প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে চাপকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের একদম হালকা রাখছেন হ্যারি কেনরা।

মেগা সেমিফাইনালের মহারণ শুরু হওয়ার আগে ইংলিশ স্কোয়াডকে দেখা গেল একদম ফুরফুরে মেজাজে সময় কাটাতে। মাঠের রণকৌশলের হেভি ডিউটি প্রেশার যাতে মাথায় চেপে না বসে, সেজন্য বুট জোড়া একপাশে তুলে রেখে তারা মেতে উঠেছেন টেবিল টেনিস (পিং পং) লড়াইয়ে।

England Team 02
সুইমিং পুলের নীল জলে গা ভাসিয়ে আড্ডা আর খুনসুটিতে মেতে থাকতে দেখা গেছে দলের তারকাদের। অবশ্য হালকা মেজাজে থাকলেও ফিটনেস নিয়ে কোনো ছাড় দিচ্ছেন না কেউ; পুলের মাস্তির ফাঁকেই হালকা শরীরচর্চা ও জিম সেশন সেরে নিচ্ছেন জুড বেলিংহ্যামরা।

England Team 03
চাপের মুখে ভেঙে না পড়ে ম্যাচের আগে এই মনস্তাত্ত্বিক ফুরফুরে আমেজই নাকি আলবিসেলেস্তেদের চাটনি বানানোর আসল টনিক! এখন দেখার বিষয়, পুলের এই রিল্যাক্সড মুড বুধবারের উত্তপ্ত গালিচায় মেসিদের রুখে দিতে কতটা কাজে আসে!