বিশ্বকাপের ধকল সামলে ছুটির আমেজে ভাসছেন ফুটবলের ১৯ বছরের ওয়ান্ডারকিড লামিন ইয়ামাল। আর এই ছুটিকে স্মরণীয় করে রাখতে জনপ্রিয় ও অভিজাত অবকাশকেন্দ্রে প্রেমিকাকে নিয়ে রাজকীয় ডেটিংয়ে মেতেছেন বার্সেলোনা সেনসেশন! বিশ্বকাপের পর এটাই নাকি প্রেমিকা ইনেস গার্সিয়ার সাথে ইয়ামালের প্রথম অফিসিয়াল ভ্যাকেশন, যা ফুটবলপাড়ায় নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে।
নিজের ইনস্টাগ্রামে সেই সফরের রোমান্টিক ছবি শেয়ার করে ভক্তদের একপ্রকার চমকেই দিয়েছেন ইয়ামাল। স্পেনের সেভিল থেকে আসা ২১ বছরের বিউটি ও লাইফস্টাইল কনটেন্ট ক্রিয়েটর ইনেস গার্সিয়ার টিকটক ভিডিওগুলোতে নিয়মিত ২ থেকে ১০ মিলিয়ন লাইকের বন্যা বয়ে যায়। কিন্তু ইয়ামালের হৃদয়ে তিনি এখন একাই রাজত্ব করছেন!
ইনেসের গলায় ইয়ামালের গোপন কোড: যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালীন প্রতিটা ব্রেকেই ইয়ামালের পাশে ছিলেন ইনেস। আর এবার সেন্ট ট্রোপেতে শপিং ও হ্যাংআউটের সময় এই জুটিকে দেখা গেল একই রঙের কালো আউটফিটে ড্রেস-আপ করতে! তবে ভক্তদের চোখ আটকে গেছে ইনেসের গলার চেইনটিতে!
সেখানে ঝুলছিল ইয়ামালের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু লাকি নম্বর- জার্সি নম্বর ৪১, ২৭, ১৯ এবং ১০, ছোটবেলার পাড়ার পোস্টাল কোড '৩০৪' এবং ইয়ামালের নামের আদ্যক্ষর 'YM'!
ইয়ামালের ভাই এবং প্রেমিকার সাথে সেই ক্যাজুয়াল আড্ডার ছবি দেখে ভক্তরা ইনেসের রূপের প্রশংসায় পঞ্চমুখ। লো-কাট ড্রেস আর নো-মেকআপ প্রাকৃতিক লুকে ইনেসকে দেখে কেবল ভক্তরাই নন, স্বয়ং ইয়ামালও নাকি গণমাধ্যমের কাছে বহুবার ইনেসকে ‘সবচেয়ে সুন্দরী মেয়ে’ বলে আখ্যা দিয়েছেন!
সোশ্যাল মিডিয়ায় প্রেমের বার্তা: গত ২০ মে বার্সেলোনার সিজন-এন্ড পার্টিতেও ইনেসকে নিয়ে হাজির হয়েছিলেন ইয়ামাল। স্প্যানিশ মিডিয়া মার্কার মতে, সেদিন পার্টির কেন্দ্রবিন্দুতেই ছিলেন ‘মনোহরি ও চিত্তাকর্ষক’ ইনেস।
আর এবার সেন্ট ট্রোপের এই বিলাসবহুল ডেটিংয়ের ছবি দেখে ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে ইনেস ভালোবাসার উথলে ওঠা অনুভূতি প্রকাশ করে লিখেছেন, সবচেয়ে সেরা সময় কাটলো! তোমার সাথে এভাবে থাকাটা আমি ভীষণ ভালোবাসি। মাঠের দুর্দান্ত ড্রিব্লিংয়ের পর এখন মাঠের বাইরে ইনেসের সাথেই সব আলো কেড়ে নিচ্ছেন এই তরুণ স্প্যানিশ তারকা!
তথ্যসূত্র: মারকা