বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই ঐতিহাসিক ও বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের জন্য ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করেছে এক অভাবনীয় বিশেষ স্মারক জার্সি।
তবে জার্সিটি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী ও জার্সি সংগ্রাহকদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছে। আলবিসেলেস্তেদের প্রথাগত ঐতিহ্যবাহী নীল-সাদা লম্বালম্বি স্ট্রাইপ ভেঙে তৈরি করা এই বিদায়ী জার্সির ছোঁয়ায় তারা খুঁজে পেয়েছেন আর্জেন্টাইন ফুটবলের আরেক অমর কিংবদন্তি দিয়েগো মারাদোনার এক রহস্যময় ও দুর্লভ অধ্যায়কে!
সামাজিক যোগাযোগমাধ্যমে স্পোর্টস ডিজাইন বিশ্লেষক 'লা কাসাকা ব্লগ'-এর একটি পোস্ট মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যা প্রকাশ করে যে মেসির বিদায়ী এই জার্সির সাথে মহাতারকা দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত ১৯৮৬ সালের 'জাতীয় পতাকা জার্সি'র হুবহু নকশাগত মিল রয়েছে।
২০২৬-২৭ মৌসুমের জন্য নির্ধারিত মেসির এই বিশেষ 'ফেয়ারওয়েল জার্সিতে' প্রথাগত স্ট্রাইপের বদলে আকাশী নীল রঙের ক্যানভাসের মাঝে একটি মাত্র চওড়া অনুভূমিক সাদা ব্যান্ড রাখা হয়েছে, যা নিখুঁতভাবে আর্জেন্টিনার জাতীয় পতাকার প্রতিফলন ঘটায়।
জার্সিটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, ইতিহাসে এই প্রথম অফিসিয়াল ম্যাচ জার্সিতে ডান বুক থেকে সরিয়ে নেয়া হয়েছে স্বয়ং অ্যাডিডাসের ট্রেডমার্ক লোগো; তার বদলে জ্বলজ্বল করছে লিওনেল মেসির নিজস্ব ধাতব সোনালী ‘M’ লোগো। এর ঠিক বিপরীতে রয়েছে তিন তারকা সংবলিত সোনালী এএফএ ক্র্যাস্ট, যা কালো ও সোনালী বর্ডার দেওয়া কলার এবং হাতা দিয়ে এক রাজকীয় রূপ পেয়েছে।
সেই বছর আর্জেন্টিনার প্রখ্যাত ডিজাইনার অস্কার তুবিও দেশটির জাতীয় পতাকার আদলে মাঝখানে 'মে সূর্য' বসিয়ে একটি বৈপ্লবিক জার্সি ডিজাইন করেছিলেন, যা মারাদোনার গায়ে বেশ সাড়া ফেলেছিল। এএফএ ওই ডিজাইনকে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের বিকল্প জার্সি হিসেবে অনুমোদনও দিয়েছিল। কিন্তু দলীয় অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কারণে টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে তৎকালীন কোচ কার্লোস বিলার্দোর জোরালো আপত্তিতে বিশ্বমঞ্চ থেকে ভেটো দিয়ে বাতিল করা হয় মারাদোনার সেই বিখ্যাত জার্সিটি।
অ্যাডিডাস জেনেশুনেই এই ডিজাইন পুনরায় ফিরিয়ে এনেছে নাকি শুধুই কাকতালীয়ভাবে ইতিহাস বৃত্তাকার পথ ধরে পূর্ণতা পেল, তা নিয়ে বিতর্ক চলতেই পারে; কিন্তু মারাদোনার সেই 'অভিশপ্ত' ও বিদ্রোহী পতাকার নকশাকে নিজের বিদায়ী ম্যাচে মেসিময় করে পরা যেন দুই প্রন্মের দুই রূপকথার এক অনবদ্য এবং আবেগঘন মেলবন্ধন।
তথ্যসূত্র: ওলা-মার্কা-গোল ডটকম