শুক্রবার রাতে কম থাকতে পারে ইন্টারনেটের গতি

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজের জন্য শুক্রবার (২৯ জুলাই) রাতে ইন্টারনেটের গতি ধীর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

শুক্রবার (২৯ জুলাই) বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) প্রভাস চন্দ্র ভট্টাচার্যের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-মি-উই-৫ (SEA-ME-WE-5) (SMW5) কনসোর্টিয়ামের পক্ষ থেকে ২৯ জুলাই দিনগত রাত ২টা থেকে ৩০ জুলাই সকাল ৭টা পর্যন্ত সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। উল্লিখিত সময়কালে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। তবে সি-মি-উই-৪ (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলি যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন: সুন্দরবনের মধ্যে বাঘ স্থানান্তর করতে চায় বন বিভাগ

রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বিএসসিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।


একাত্তর/এসজে