একই দামে তিনগুণ গতি: বিটিসিএলের ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

গ্রাহকদের উন্নত ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিটিসিএল তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে।

এই উদ্যোগের ফলে, গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি গতির ইন্টারনেট সুবিধা পাবেন। 

এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং ও গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি আসবে বলে মনে করছে বিটিসিএল।

বাসসের খবরে বলা হয়, নতুন প্যাকেজ কাঠামো অনুযায়ী, ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০, ৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫ এবং একই দামে ক্যাম্পাস-১৫ প্যাকেজ আপগ্রেড হয়ে হয়েছে ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০। এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০ করা হয়েছে।

আরো জানা যায়, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ আপগ্রেড হয়ে হয়েছে ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০।

বিটিসিএল মনে করে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যাবে। 

গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিটিসিএল।

একাত্তর/আরএ
বৈশ্বিকভাবে ডিজিটাল স্বাধীনতা হ্রাস পেলেও বাংলাদেশ অনলাইন স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে ইন্টারনেট ফ্রিডম ইনডেক্সে ভারতের আরো কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ।
ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের এখন থেকে ৫০০ টাকায় পাঁচ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। 
সাবমেরিন ক্যাবল কোম্পানির সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমিয়েছে। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই...
ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। 
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর