মেটা প্ল্যাটফর্মের ইনস্টাগ্রামে ঢুকতে পারছেন না যুক্তরাষ্ট্রের হাজার হাজার ব্যবহারকারী।
বুধবার (৮ মার্চ) ৪৬ হাজার মার্কিন ব্যবহারকারী ইনস্টাগ্রামে ঢুকতে পারছেন না বলে ডাউনডিটেক্টরকে জানায়। খবর: রয়টার্স।
ডাউনডিটেক্টর জানায়, ৪৬ হাজার ব্যবহারকারী ফটো-শেয়ারিং প্ল্যাটফর্মে অ্যাক্সেস নিতে পারছেন না বলে অভিযোগ জানিয়েছেন।
এছাড়াও যুক্তরাজ্যে প্রায় দুই হাজার, ভারত ও অস্ট্রেলিয়া থেকে এক হাজারের বেশি ব্যবহারকারী একই ধরনের সমস্যায় পড়েছেন।
আরও পড়ুন: আইকনিক সেই লোগো পাল্টে নতুন রূপে নকিয়া
তবে এ ঘটনায় এখনও মেটার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
একাত্তর/জো