মোদীর পোস্ট সরানোর ঘটনায় ক্ষমা চাইলো মেটা

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট সাময়িকভাবে মুছে দেওয়া ও সীমাবদ্ধ করার ঘটনায় ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। সংস্থাটির চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলান এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন।

কাপলানের নেতৃত্বে মেটার শীর্ষ কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এস ক্রিশ্নানসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ৪৫ মিনিটের এক রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকেই প্রধানমন্ত্রী মোদীর পোস্ট সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা হয় এবং মেটা তাদের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা প্রার্থনা করে।

গত ২৩ জুলাই কাকরোচ জনতা পার্টির (সিজেপি) অনলাইন প্রতিবাদের উত্তাল মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ক্যামেরার সামনে বক্তব্য রেখে একটি উল্লম্ব ভিডিও পোস্ট করেছিলেন। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি মেটা মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে রহস্যজনকভাবে সরিয়ে দেওয়া হয়। যদিও পরবর্তীতে তা পুনঃপ্রতিষ্ঠা করা হয়।

মেটা কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি কারিগরি ত্রুটি হিসেবে উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছিল। তবে ভারত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটার এই সাফাইকে অপর্যাপ্ত ও অসন্তোষজনক বলে প্রত্যাখ্যান করে।

যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে এই ঘটনার জন্য সরাসরি মেটাকে দায়ী করেছেন। তিনি মন্তব্য করেন, দেশের প্রধানমন্ত্রীর একটি ভিডিও মুছে দেয়া কোনো সাধারণ ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী মাধ্যমের কাজ হতে পারে না; এটি একজন প্রকাশকের মতো আচরণ।

তিনি আরও হুঁশিয়ারি দেন, মেটা প্রধান মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনা করতে হবে।

ভারতে মেটার বিশাল বাজার রয়েছে। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারতই তাদের বিশ্বের সবচেয়ে বড় বাজার, যেখানে শত কোটি মানুষ প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

ভারতের সংসদীয় স্থায়ী কমিটিগুলো মূলত সরকারের নীতি পর্যালোচনা করে এবং সরকারি কর্মকর্তা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহীদের তলব করে জবাবদিহি করার ক্ষমতা রাখে। তবে এই কমিটি সরাসরি কোনো আর্থিক জরিমানা, আইনি সুরক্ষা বাতিল বা মামলা করার নির্দেশ দিতে পারে না। দেশের বিদ্যমান আইন অনুযায়ী মেটার বিরুদ্ধে পরবর্তী যেকোনো প্রশাসনিক বা আইনি ব্যবস্থা গ্রহণ করার এখতিয়ার কেবল ভারত সরকার ও আদালতের হাতেই রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্ল্যাটফর্মগুলোতে শিশু যৌন নির্যাতনমূলক উপাদান, ডিপফেক কন্টেন্ট এবং বিভিন্ন কার্যক্রমগত ভুলের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন সংস্থাটির প্রধান...
প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্কের এআই চ্যাটবট 'গ্রোক' এবার ব্যক্তিগত ও আইনি লড়াইয়ের মুখে পড়েছে। মাস্কের ১৬ মাস বয়সী পুত্র রোমুলাসের মা এবং রাজনৈতিক ভাষ্যকার অ্যাশলি সেন্ট ক্লেয়ার...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
বৈশ্বিকভাবে ডিজিটাল স্বাধীনতা হ্রাস পেলেও বাংলাদেশ অনলাইন স্বাধীনতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে ইন্টারনেট ফ্রিডম ইনডেক্সে ভারতের আরো কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর