উৎক্ষেপণের ১০ মিনিট পরেই ভেঙে পড়লো মাস্কের স্টারশিপ

স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান উৎক্ষেপণের ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। পরে তাতে আগুন লেগে যায়। এনিয়ে চলতি বছরে দুইবার উৎক্ষেপণের পর ভেঙে পড়লো স্পেসএক্সের রকেট ‘স্টারশিপ’ -এর উপরের অংশ।

ডয়চে ভেলের খবরে বলা হয়, স্টারশিপে আগুন লাগার পর আকাশে অগ্নিদগ্ধ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে ফ্লোরিডা ও তার কাছের এলাকায় বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়।

গত দুই মাসও আগে ঠিক একইভাবে আরো একটি স্টারশিপে বিস্ফোরণ হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্সের এটি দ্বিতীয় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

SpaceX1

টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাংলাদেশে সকাল সাড়ে ছয়টা) ৪০৩-ফুটের এই রকেটটি লঞ্চ করা হয়।

স্পেসএক্সের লাইভ ইভেন্টে তাদের মুখপত্র ড্যান হুয়ট বলেন, দুর্ভাগ্যবশত একই ঘটনা শেষবারেও ঘটেছিল। আমাদের খানিকটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে।