আবুধাবিতে লটারিতে ১০৩ কোটি টাকা জিতলেন রায়ফুল

আমিরাতের আবুধাবিতে বিগ টিকেটের র‍্যাফেল ড্রতে সাড়ে তিন কোটি দিরহাম বা প্রায় ১০৩ কোটি টাকা জিতেছেন বাংলাদেশি মোহাম্মদ রায়ফুল

দেশটির আল আইনে পিকআপ চালক হিসেবে কাজ করছেন তিনি নোয়াখালির বাসিন্দা রায়ফুলের সাথে কপাল খুলেছে আরো ২০ বাংলাদেশির

যৌথভাবে পাঁচ'শ দিরহাম বা ১৫ হাজার টাকা বিনিয়োগে, এখন সবাই স্বপ্ন দেখছেন দিনবদলের

আমিরাতের ১০৩ কোটি টাকার বিগ টিকেট জয়ী বাংলাদেশি প্রবাসী রায়ফুল ছোট্ট এই ঘরেই সংগ্রামী জীবন তার স্বপ্ন ছিল এখন থেকেই বড় কিছু করার

তাই তো টানা ৯ বছর ধরে কখনো একা আবার কখনো দলগতভাবে কিনেছেন বিগ টিকেট এই দীর্ঘ সময়ে তার সাথের অনেকে হাল ছাড়লেও দমে যাননি তিনি

আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে জামায়াত চক্রের টাকা লোপাটের মোচ্ছব

পুরস্কারের অর্থ পেয়ে মানবিক কাজ করার কথা জানিয়েছেন তিনি আগামি মাসেই দেশে ফিরে দাঁড়াতে চান অসহায় মানুষের পাশে তিনি

তবে বিশাল পরিমাণের টাকা পেলেও নিজের জীবন বদলাননি রায়ফুল কারতে চান সাধারণ জীবন যাপন

এর আগেও একজন বাংলাদেশি জিতেছেন বিগটিকেটে তবে তার পুরস্কারমূল্য ছিলো তুলনায় কম রায়ফুলদের এই অর্থ লাভ মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রতিফলন বলছেন প্রবাসীরা


একাত্তর/আরবিএস