আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

সোমবার গভীর রাতে ঘুরতে বের হয়ে ওই যুবক দুর্ঘটনার শিকার হন।

নিহতের নাম মুহাম্মদ আবু সাইয়্যিদ (২৬)। তিনি আবুধাবির শিল্প নগরী মোছাফফর লেবার ক্যাম্পে থাকতেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি বাজার সংলগ্ন বদুপাড়ায়। তিনি ওই এলাকার মুহাম্মদ হানিফের ছেলে।

আবু সাইয়্যিদের কোম্পানির মালিক মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, সেদিন বন্ধুদের সঙ্গে গভীর রাতে সিটিতে ঘুরতে গিয়ে সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়। পুলিশ ওই গাড়িচালককে আটক করেছে।   

নিহতের স্বজনেরা জানান, আবু সাইয়্যিদ আড়াই বছর আগে আমিরাতে এসেছিলেন ভাগ্য পরিবর্তনের জন্য। 

এদিকে এ বিষয়ে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন ঘটনার বলেন, এরইমধ্যে আমরা তার বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির সঙ্গে কথা বলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ করে স্বজনদের হাতে ছাড়পত্র দিয়ে দিয়েছি।

একাত্তর/এসি/কেএসএইচ/
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দাম্মামে খেজুর ব্যবসা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 
সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর