লটারিতে ৪১ লাখ টাকার স্বর্ণের বার জিতলেন এক বাংলাদেশি

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম

বছরের পর বছর লটারির টিকিট কিনছেন, কিন্তু কখনই ভাগ্যে শিকে ছিঁড়েনি। আশা যখন প্রায় ছেড়ে দিতে যাচ্ছিলেন ঠিক সে সময়েই দারুণ এক চমক পেলেন বাংলাদেশের মোহাম্মদ হায়দার আলী। বিশাল এক লটারিতে তিনি জিতেছেন ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের একটি স্বর্ণের বার। 

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের এই স্বর্ণের বার জিতেছেন হায়দার আলী নামে এক প্রবাসী বাংলাদেশি। যার বাজারমূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকার সমান।

৩১ বছর বয়সী হায়দার গত পাঁচ বছর ধরে আমিরাতের আল আইনে বসবাস করছেন। তিনি সেখানে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। গত দুই বছর ধরে চার-পাঁচজন বন্ধু মিলে লটারির টিকিট কিনতেন। অবশেষে সেই প্রচেষ্টা সফল হয়েছে, এবার তিনি জিতে নিয়েছেন সোনার বারটি।

লাইভ ড্র চলাকালে উপস্থাপক রিচার্ড ফোনে হায়দারকে বিজয়ের খবর জানানোর সময় তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি। তিনি জানতে চান, আমি কত গ্রাম সোনা জিতেছি? পরে ফোনটি বন্ধুর হাতে দিয়ে বিষয়টি নিশ্চিত হলে আনন্দে আত্মহারা হয়ে যান দু’জনেই।

হায়দার আলী গালফ নিউজকে বলেন, আমি খুবই খুশি। এটি আমার জন্য বিশাল এক চমক ও প্রাপ্তি। এই জয় আমাকে আবারও টিকিট কিনতে উৎসাহ দিয়েছে। তবে লটারিতে পাওয়া সোনার বারটি কীভাবে ব্যবহার করবেন, তা এখনও ঠিক করেননি তিনি।

এর আগে গত সপ্তাহে আরও এক বাংলাদেশি প্রবাসী, ইলেকট্রিশিয়ান মানসুর আহমেদও ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার জিতেছিলেন।

আরবিএস
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর