নিউইয়র্ক ইউনাইটেড তাইকোয়ান্দ ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে চার ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন আয়াস ওয়াফাহ।
শনিবার সেন্ট লিও চার্চে একদিনের এই টুর্নামেন্টের আয়োজন করে নিউইয়র্ক স্টেট।
স্বর্ণ জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আয়াস বলেন, যুক্তরাষ্ট্রে এমন ইভেন্টে অংশগ্রহণ করা এবং একমাত্র বাংলাদেশি হিসেবে বোর্ড ব্রেকিং, স্পিড কিক, স্প্যারিং এবং এক্স টুতে স্বর্ণ পদক পাওয়া সৌভাগ্যের, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
‘আমি কঠোর পরিশ্রম করে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভালো কিছু করবো।’
স্টেট তায়কোয়ান্দো টুর্নামেন্টে মোট ২০০ জন অংশ নেয়। আয়াস চারটি ইভেন্টের চারটিতেই স্বর্ণ পদক জেতেন।
আয়াস ওয়াফাহ নিউইয়র্কের কুইন্সের সানিসইডের আই এস ওয়ান টুয়েন্টি ফাইভে গ্রেড সেভেনে পড়াশোনা করছেন।