পাঁচ শতাংশ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবি প্রবাসীদের

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

রেমিট্যান্স নিয়ে সরকার ও ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে পাঁচ শতাংশ প্রণোদনা কার্যকর হয়নি এখনও। ফলে কুয়েত, কাতার, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স প্রবাহে দেখা দিয়েছে ভাটা। এ পরিস্থিতিতে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে উদ্বুদ্ধ করতে ঘোষিত পাঁচ শতাংশ প্রণোদনা দ্রুত চালুর উদ্যোগের দাবি প্রবাসী বাংলাদেশিদের।

বৈশ্বিক সংকটের থাবা পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার বাজারেও। আগের মতো রেমিট্যান্সও আসছে না। সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগও খুব একটা কাজ করছে না। এমন পরিস্থিতিতে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা অব্যাহত রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ উদ্যোগের আরও অতিরিক্ত আড়াই শতাংশ।

সবমিলিয়ে রেমিট্যান্সে মোট ৫ শতাংশ প্রণোদনা পাওয়ার কথা প্রবাসীদের।

ডলারের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মানও অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। কুয়েতের এক দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় ৩৮০ টাকা হতে ৪০০ টাকা হওয়া এবং রেমিট্যান্সের পাঁচ শতাংশ প্রণোদনার আশায় মানি একচেঞ্জগুলোতে প্রবাসীদের দেশে টাকা পাঠানোর ভিড় বেড়েছে। তবে বিপত্তি বাধে এক্সচেঞ্জ কর্মকর্তা ও টাকা পাঠাতে আসা প্রবাসীদের সাথে পাঁচ শতাংশ প্রণোদনা নিয়ে। নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় গ্রাহকের।

খবর নিয়ে জানা যায় প্রধান কার্যালয় হতে কোনো নির্দেশনা না পাওয়ায় ব্যাংকগুলো পাঁচ শতাংশ প্রণোদনা দিতে পারছে না। তবে পূর্বের ঘোষিত আড়াই শতাংশ প্রণোদনা ঠিকই দিচ্ছে ব্যাংকগুলো।

টাকা পাঠাতে আসা বেশ কয়েকজনের সাথে কথা হয় প্রতিবেদকের। জামাল উদ্দিন ও বশির মোল্লা এমনি দু’জন। তারা প্রতিবেদককে বলেন, পাঠানো রেমিট্যান্সের ওপর পাঁচ শতাংশ প্রণোদনায় বৃদ্ধি করায় আমরা অনেক খুশি হয়েছিলাম। অনেক প্রবাসী টাকা পাঠাতেও এসেছে, কিন্তু সেই আগের মতো আড়াই শতাংশই প্রণোদনা পাওয়া যাচ্ছে।

এমতাবস্থায় দ্রুত প্রণোদনা কার্যকরের দাবি জানান প্রবাসীরা। তা না হলে প্রবাসীদের মাঝে বিরূপ প্রভাব পড়তে পারেও বলে আশঙ্কা করছেন তারা।

অপর এক প্রবাসী মোহাম্মদ রহিম। তিনি বলেন, আমাদের প্রণোদনা দরকার নেই। আমাদের দরকার সম্মান। একটা প্রবাসী কার্ড দিলে হবে, যাতে আমরা ছুটিতে দেশে গেলে সরকারি-বেসরকারি অফিসে দ্রুত সেবা পাই। কাজের বিনিময়ে ঘুষ ও হয়রানির বন্ধ হওয়া উচিত।

চট্টগ্রামের মিরসরাইয়ের ইসলামি ব্যাংক বাংলাদেশের এক কর্মকর্তা জানান, তাদের কাছে পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়ার ব্যাপারে প্রধান কার্যালয় থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি। অনেক প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা টাকা উত্তোলন করতে এসে পাঁচ শতাংশ প্রণোদনার বিষয়ে জানতে চান। নির্দেশনা না আসলে তাদের কিছুই করার থাকে না। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আগের মতো আড়াই শতাংশ প্রণোদনাই মিলছে।

একাত্তর/আরএ
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর