আগের সব রেকর্ড ভেঙে নতুন করে আবারও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপাড়ে টোল আদায় হয়েছে প্রায় চার কোটি টাকা।
শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯) সকাল পর্যন্ত দুপাড়ের টোলপ্লাজায় আদায় হয়েছে তিন কোটি ৯০ লাখ ছয় হাজার ৫০ টাকা। এটা এ যাবতকালের সর্বোচ্চ টোল আদায়।
এতে সেতুতে পরিবহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭টি। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন, টোল আদায় হয়েছে দুই কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদিকে সেতুর পশ্চিমপ্রান্ত টোলপ্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন, বিপরীতে এক কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা আদায় হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড
সেতু সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই ) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুপাড়ের টোলপ্লাজায় আদায় হয়েছিল তিন কোটি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা। এতে পরিবহন পারাপার হয়ে-ছিল ৪৩ হাজার ৫৯৫টি।
একাত্তর/এসি