পদ্মা ও যমুনা সেতুতে যান চলাচল ও টোলে নতুন রেকর্ড

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান দুটি সেতু—পদ্মা সেতু ও যমুনা বহুমুখী সেতু। গত কয়েক দিনে এই দুই সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায়ের নজির স্থাপিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে সেতু কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতুতে চলতি বছরের ১৭ থেকে ১৯ মার্চ—এই তিন দিনে মোট এক লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিলো এক লাখ ৮০২টি। এই তিন দিনে মোট টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা গত বছরের একই সময়ের (১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। অর্থাৎ, যানবাহন পারাপার ও টোল আদায়—উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, যমুনা সেতুতে গত ১৮ মার্চ একদিনেই সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এটি ২০২৫ সালের সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি যানবাহন পারাপারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ওইদিন টোল আদায় হয়েছে তিন কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা গত বছরের একদিনের সর্বোচ্চ আদায়ের (৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা) চেয়েও বেশি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছর যানবাহনের ব্যাপক চাপ থাকলেও কোথাও বড়ো ধরনের দুর্ঘটনা বা দীর্ঘস্থায়ী যানজট দেখা যায়নি। যথাযথ ব্যবস্থাপনা ও নিবিড় নজরদারির ফলে সড়ক যোগাযোগ সচল রাখা সম্ভব হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবার বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিলো। এর মধ্যে ছিল মোটরসাইকেলের জন্য আলাদা লেন বাড়ানো, নন-স্টপ ইটিসি চালু করা, মাওয়া ও এলেঙ্গা বাস বে উন্মুক্ত রাখা এবং সার্বক্ষণিক টোল লেন চালু রাখা। এছাড়া সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মনিটরিং এবং জরুরি উদ্ধারকাজের জন্য ভারী রেকার প্রস্তুত রাখা হয়েছিলো।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সরকারের সার্বিক দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে। ভবিষ্যতেও আধুনিক ও কার্যকর সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

একাত্তর/এসি
আগের সব রেকর্ড ভেঙে নতুন করে আবারও বঙ্গবন্ধু সেতুতে টো‌ল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপাড়ে টোল আদায় হয়েছে প্রায় চার কোটি টাকা।শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর