পদ্মা সেতুতে টোল আদায়ের রেকর্ড

আপডেট : ০৯ জুলাই ২০২২, ১১:৫৭ এএম

একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায় করলো পদ্মা সেতু। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। গত ২৬ জুন এ সেতুতে যান চলাচল শুরুর পর এটাই এক দিনে আদায় হওয়া সর্বোচ্চ টোল।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান জানান, ঈদের ছুটির প্রথম দিন পদ্মা সেতু দিয়ে রেকর্ড ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার হয়েছে।

এই সময়ে সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি দক্ষিণের বিভিন্ন জেলার উদ্দেশ্যে গেছে, সেসব বাহন থেকে টোল মিলেছে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০টাকা।

আর জাজিরা প্রান্ত দিয়ে ১২ হাজার ৫৬টি যানবাহন ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা টোল দিয়ে দক্ষিণ জনপদ থেকে ঢাকার পথে গেছে।

পদ্মা সেতু চালুর পর প্রথম ১২ দিনে দুই লাখ ৪৫ হাজারের বেশি গাড়ি সেতু পারাপার হয়। এর আগের রেকর্ড ছিল জুলাই মাসের প্রথম দিন, সেদিন ২৪ ঘণ্টায় তিন কোটি ১৬ লাখ টাকার টোল আদায় হয়েছিল।

আরও পড়ুন: টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে দীর্ঘ জট, ভোগান্তি চরমে

আর সেতুর প্রথম দিন ২৬ জুন মোট দুই কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা টোল দিয়ে সেতু পার হয়েছিল ৫১ হাজার ৩১৬টি যানবাহন। এর একটি বড়ো অংশ ছিল মোটরসাইকেল। কিন্তু দুর্ঘটনায় দুই বাইকারের মৃত্যুর পর ২৭ জুন সকাল থেকে সেতুতে মোটরসাইকেল পরাপার বন্ধ রয়েছে।  


একাত্তর/এসি

ঈদে উত্তরের ঘরমুখো মানুষের যাত্রায় টোল আদায়ের এক নতুন রেকর্ড গড়েছে যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় এই সেতুর দুই প্রান্তে তিন কোটি ৩৪ লাখ টাকার টোল আদায় হয়েছে। ১৯৯৮ সালে চালু...
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার (২৬ জুন) থে‌কে নতুন এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য শাখা অফিসে...
পদ্মা সেতু নিছক নদীর বুকে দাঁড়িয়ে থাকা একটা অবকাঠামো নয়। এই সেতু দেশের উন্নয়ন ও অগ্রগতির এক নতুন ভিত। যেখান থেকে শুরু হতে পারে নতুন এক বাংলাদেশের যাত্রা।দেশের আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠা পদ্মা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর