খোলাবাজারে ডলারের দাম ১১৩ টাকা ছাড়িয়েছে

খোলাবাজারে ডলারের দাম ১১৩ টাকা ছাড়িয়ে গেছে। আজ (সোমবার) প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকা ৭০ পয়সা উঠেছে।

এর আগে গত ২৭ জুলাই খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১২ টাকা।

খোলা বাজারের পাশাপাশি আন্তব্যাংক লেনদেনেও বাড়তির দিকে ডলারের দাম। সোমবার খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।

আরও পড়ুন: সাকিবকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

জানা গেছে, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন।


একাত্তর/আরএ