সাকিবকে কারণ দর্শানোর নোটিশ বিসিবির

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১০:৪৭ পিএম

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেট উইনার’ নিউজের শুভেচ্ছাদূত হওয়ায় সাবিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনে জুয়া খেলার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত বেট উইনার।

রোববার (৭ আগস্ট) সাকিবকে ই-মেইল করা হয়েছে বলে জানান বোর্ডের এক কর্মকর্তা।

বাংলাদেশের কোনো নাগরিক ক্যাসিনো বা জুয়া-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানেও জুয়া-সংশ্লিষ্ট বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে। বিসিবি থেকে বিষয়টি অবহিত করা হয়েছে সাকিবকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব এই প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে বিসিবির অনুমতি নেননি।

দুইদিন আগে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব নিজেই জানান চুক্তির কথা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে ফ্রাঞ্চাইজি চেয়ে বিসিবি যে বিজ্ঞাপন দিয়েছে, সেখানে স্পষ্ট বলা আছে, বেটিং বা জুয়া সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান ফ্রাঞ্চাইজির মালিকানা পাবে না। তাহলে বোর্ডের চুক্তিবদ্ধ হয়েও সাকিব এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেন কী করে? এমন প্রশ্নও উঠছে।

পাশাপাশি বাংলাদেশের কোনো নাগরিক ক্যাসিনো বা জুয়া-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানেও জুয়া-সংশ্লিষ্ট বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে।


তবে সাকিবের দাবি, বেট উইনার খেলাধুলার নিউজ পোর্টাল। এ কারণেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে বাধা নেই বলেও জানান তিনি।

এদিকে বোর্ড চাইছে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে এবং সাকিব যে ‘ভুল’ পথে পা বাড়িয়েছেন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে। এজন্য তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড।

সোমবার (৮ আগস্ট) মিরপুরে সংবাদ মাধ্যমকে এ কথা জানান, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার সাথে যোগাযোগে আছি। একবার তার সাথে যোগাযোগ হয়েছে। আশা করি এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সাথে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’

জালাল ইউনুস বলেন, ‘আমরা এই ধরনের ব্যাটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সাথে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করছি।’

সাকিবের সঙ্গে চুক্তির পর যে জলঘোলা হয়েছে, সেই বিতর্ক থামাতে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছে বেট উইনার নিউজ। তারা তাদের ওয়েবসাইটে লিখেছে, এর সঙ্গে ব্যাটিংয়ের কোনো সম্পর্ক নেই। এটি শুধুমাত্র নিউজ পোর্টাল।

আরও পড়ুন: মেসির বাইসাইকেল কিকের গোলে কুপোকাত ফুটবল বিশ্ব

এ নিয়ে জালালের ব্যাখ্যা, ‘আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউ তো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি, এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলব।’

একাত্তর/আরএ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর