জুলাইয়ে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামতে পারে: গভর্নর

আপডেট : ২২ মে ২০২৫, ০৯:৫২ পিএম

ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিলেও ডলার মার্কেট স্থিতিশীল আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময়েই নেয়া হয়েছে। তবে তিনি জানান, মূল্যস্ফীতি কমাতে না পারলে ডলার রেট ধরে রাখা যাবে না। 

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাজারভিত্তিক বিনিময় হারের প্রয়োগ ও প্রভাব শিরোনামে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।  

বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, জুন শেষে মূল্যস্ফীতি ৮ এবং জুলাইয়ে সেটি হয়ত ৭ শতাংশে নেমে আসতে পারে। যদিও বাংলাদেশ ব্যাংক চাই তা ৩/৪ শতাংশে নেমে আসুক। 

তবে মূল্যস্ফীতি দীর্ঘমেয়াদে ৯ এর ঘরে থাকলে ডলার রেটের ওপর নিয়ন্ত্রণ হারাতে হবে বলে জানান তিনি।   

ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশিদের শত শত বিলিয়ন ডলার বিদেশে পড়ে আছে, আমার সম্পদ বাংলাদেশে নিরাপদ কিনা, এটা নিশ্চিত করতে না পারলে টাকা পাচার হবেই।

তিনি আরও বলেন, চড়া সুদ দিয়েও ব্যাংকে আমানত বাড়ছে না কেন? কারণ আড়াই তিন লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে!

আরবিএস
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর