চিপের উচ্চমূল্য, তবুও আইফোন বিক্রিতে অ্যাপলের রেকর্ড আয়

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে চাহিদা বাড়ায় বেড়েছে মেমোরি চিপের দাম। এতে ব্যাপকহারে বাড়ছে স্মার্টফোন ও কম্পিউটার উৎপাদন খরচ। তবে, এই বাড়তি চাপেও আইফোনের শক্তিশালী বিক্রিতে প্রত্যাশা ছাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ১১৫ ডলারে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেশি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে এই আয় ওয়ালস্ট্রিটের ১১৩ বিলিয়ন ডলারের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছে ২ দশমিক ১০ ডলার। বিশ্লেষকদের প্রত্যাশা ছিল ১ দশমিক ৯৯ ডলার।

সবচেয়ে বেশি ৫৭ বিলিয়ন ডলার আয় এসেছে আইফোন বিক্রি থেকে। আর সেবা খাত থেকে ৩১ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। 

তবে আগামী ডিসেম্বর প্রান্তিকের জন্য গ্রস মার্জিন ৪৫ থেকে ৪৬ শতাংশের পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ বিক্রি বাড়লেও উৎপাদন ব্যয়ের চাপ ভবিষ্যতে মুনাফার ওপর প্রভাব ফেলতে পারে।