অ্যাপলকে টপকে গেলো মাইক্রোসফট

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০১:১৫ এএম

অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন মাইক্রোসফট। শেয়ার বাজারে অ্যাপলের চাহিদা কমে যাওয়ার কারণে শীর্ষস্থান হারিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষদিক থেকেই উঠতির দিকে রয়েছে মাইক্রোসফটের শেয়ারে। চ্যাটজিপিটি মেকার ওপেনএআইতে বিনিয়োগই এর কারণ বলছে সংশ্লিষ্টরা।

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের বিশ্বের সবচেয়ে দামী কোম্পানি হিসেবে কিছু সময়ের জন্য অ্যাপলের জায়গা দখল করার সবশেষ ঘটনা ঘটেছিলো ২০২১ সালে। যদিও সে সময় এই ঘটনা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ লেনদেন শেষে আবারও নিজের জায়গা ফিরে পেয়েছিল অ্যাপল।

কিন্তু এবার আর এমন কোনো ঘটনা ঘটেনি। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার মাইক্রোসফটের শেয়ার ১ শতাংশ বেড়ে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে ২ দশমিক ৮৮৭ ট্রিলিয়ন ডলার। যেখানে অ্যাপলের শেয়ার শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে বাজারমূল্য হয়েছে ২ দশমিক ৮৭৫ ট্রিলিয়ন ডলার। 

সব মিলিয়ে নতুন বছরের এই কয়েকদিনেই মাইক্রোসফটের শেয়ার বেড়েছে ২ শতাংশ। তাতে প্রতিষ্ঠানটির মোট বাজারমূল্য হয়েছে ২ দশমিক ৯০৩ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে অ্যাপলের শেয়ার কমেছে দশমিক ৯ শতাংশ। ফলে কোম্পানিটির মোট বাজারমূল্য হয়েছে ২ দশমিক ৮৭১ ট্রিলিয়ন ডলার।

মূলত চ্যাটজিপিটিতে বিনিয়োগের বদৌলতেই বিগত বেশ কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী রয়েছে মাইক্রোসফটের শেয়ার। এদিকে অ্যাপলের শেয়ার বেশ কিছুদিন ধরেই ঝিমিয়ে পড়েছে। শেয়ার বাজারে অ্যাপলের চাহিদা কমেছে বেশ কিছুটা। মাইক্রোসফট যে অ্যাপলকে টপকে যাবে, সেই বিষয়ে নিশ্চিত ছিলেন শেয়ারবাজারের অনেক বিশেষজ্ঞই।

গত বছর নিজেদের উৎপাদনশীল সফটওয়্যার খাতে ওপেনএআইয়ের প্রযুক্তি সমন্বিত করেছে মাইক্রোসফট, যার সাহায্যে জুলাই থেকে সেপ্টেম্বরের প্রান্তিকে কোম্পানির ক্লাউড কম্পিউটিং ব্যবসা আবারও ঘুরে দাঁড়িয়েছে। একই সময়ে, নিজেদের সবচেয়ে বড় আয়ের খাত আইফোনের চাহিদা কমতে দেখেছে অ্যাপল। রয়টার্স বলছে কোম্পানির তৃতীয় বৃহত্তম বাজার অর্থাৎ চীনে হুয়াওয়ের মতো স্থানীয় কোম্পানির চাপ বেড়ে যাওয়ার কারণেই এমনটি ঘটেছে আইফোনের কপালে।

একাত্তর/আরএ
বাংলাদেশ ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে ‘ওয়েলএক্স পে’ নামের অনলাইন প্ল্যাটফর্ম। বাংলাদেশে মাইক্রোসফটের সাবেক প্রধান সোনিয়া বশীর কবীরকে প্রতিষ্ঠাতা বলে ভুয়া দাবিও করেছে সংস্থাটি।
প্রায় চার বছর পর সুদিন ফিরেছে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে। মহামারি এবং বিশ্বব্যাপী চিপ সংকটের মধ্যেই ২০২১ সালে স্মার্টফোনের বার্ষিক চালান ৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ১৩৯ কোটি হ্যান্ডসেটে। বরাবরের মত এবারও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর