স্মার্টফোনের বাজারে সুদিন ফিরছে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৭:৫৩ পিএম

প্রায় চার বছর পর সুদিন ফিরেছে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে। মহামারি এবং বিশ্বব্যাপী চিপ সংকটের মধ্যেই ২০২১ সালে স্মার্টফোনের বার্ষিক চালান ৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ১৩৯ কোটি হ্যান্ডসেটে। বরাবরের মত এবারও শীর্ষে স্যামসাং আর দ্বিতীয় অবস্থানে অ্যাপল।

একবিংশ শতাব্দীতে এসে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল। সার্বক্ষণিক সঙ্গী এই গ্যাজেট। শুধু যোগাযোগের মাধ্যমই নয় বর্তমানে আরও অনেক কাজেই ব্যবহৃত হচ্ছে স্মার্টফোন।

করোনাকালে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কিংবা অফিস মিটিং সবই প্রায় চলছে স্মার্টফোনের মাধ্যমেই। আর তাইতো গেল বছর এর শিপমেন্টও বেড়েছে।

একদিকে করোনা মহামারি অন্যদিকে বৈশ্বিক চিপ সংকট। এর মধ্যেও ২০২১ সালে গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি স্মার্টফোনের শিপমেন্ট হয়েছে।

এসময় স্মার্টফোনের বার্ষিক চালান ৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ১৩৯ কোটি হ্যান্ডসেটে। তবু এই সংখ্যা করোনা পূর্ববর্তী সময়ে চেয়ে কম।

বাজার গবেষণা সংস্থা কাউন্টারপার্ট রিসার্চের তথ্য বলছে, ২০১৭ সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের চালান হয়েছিলো ১৫৬ কোটি হ্যান্ডসেট। এরপর থেকেই ২০ সাল পর্যন্ত ক্রমাগতভাবেই কমতে থাকে চালান।

তবে গত বছর উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং ভারতের মতো দেশগুলোতে স্মার্টফোনের চাহিদা বাড়ায় বৈশ্বিক বাজারে এর প্রভাব পড়েছে বলছে সংস্থাটি।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম কমার সম্ভাবনা নেই

২০২১ সালেও বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষে ছিল স্যামসাং। গেল বছর দক্ষিণ কোরিয়ান এই কোম্পানিটি বিশ্বব্যাপী ২৭ কোটির ও বেশি ডিভাইস সরবরাহ করেছে। এসময় আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলের ডিভাইস শিপমেন্ট ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটিতে।

আইফোন ১২ সিরিজের শক্তিশালী কর্মক্ষমতা গ্রাহক প্রিয়তা এর কারণ বলছে বাজার সংশ্লিষ্টরা। চাইনিজ স্মার্টফোন নির্মাতা শাওমির চালান বেড়েছে ৩১ শতাংশ। এছাড়া দুই অংকের প্রবৃদ্ধি হয়েছে অপ্পো এবং ভিভোর।

একাত্তর/আরএ

অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন মাইক্রোসফট। শেয়ার বাজারে অ্যাপলের চাহিদা কমে যাওয়ার কারণে শীর্ষস্থান হারিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষদিক থেকেই উঠতির দিকে রয়েছে মাইক্রোসফটের...
সেদিন আর বেশি দূরে নেই যখন দেশের সব লেনদেনই হবে কিউআর কোডের মাধ্যমে এবং কোন কাগজের টাকা ছাড়াই। দরকার হবে শুধু একটি স্মার্টফোন আর ব্যাংকের অ্যাপ।স্মার্ট ও ক্যাশলেস দেশ গড়ার উদ্যোগের অংশ হিসেবে...
করোনা মহামারীকালে বিশ্বজুড়েই ওষুধের চাহিদা বেড়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশি রপ্তানিকারকরাও।ইপিবি'র তথ্য বলছে অর্থবছরের প্রথম ছয় মাসে এ খাতে রপ্তানি ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই আয় গেলো...
মোবাইল এবং ভোক্তা ইলেকট্রনিক্স পণ্যের বিভাগগুলোকে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছে ইলেক্ট্রনিকস জায়ান্ট স্যামসাং। কোম্পানীর কাঠামো সহজ এবং এর লজিক চিপ ব্যবসায় ফোকাস বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে সাউথ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর