একদিনেই শেয়ারদর কমেছে ২৯ শতাংশ

ইন্টেলের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা

পার্সোনাল কম্পিউটার বিক্রিতে দীর্ঘমেয়াদি মন্দার খবরে একদিনেই মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের শেয়ারদর কমেছে ২৯ শতাংশ। এর ফলে বাজার মূলধন হারায় প্রায় ১৪০ বিলিয়ন ডলার। এতে মন্দার তথ্য গোপন করে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছেন শেয়ারহোল্ডাররা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল আদালতে দায়ের করা মামলার অভিযোগপত্রে বলা হয়, পিসি বিক্রি কমে যাওয়া এবং অতিরিক্ত মজুত কোম্পানির রাজস্ব আয়ে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে, তা প্রকাশ করতে ইন্টেল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেছে। বিনিয়োগকারীদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রসার ও ডেটা সেন্টার নির্মাণের ফলে কোম্পানিটি যে সুবিধা পাচ্ছিল, পিসি বিক্রির এই মন্দা তা ছাপিয়ে গেছে।

শেয়ারহোল্ডারদের মতে, ইন্টেলের প্রতারণা করার উদ্দেশ্য ও সুযোগ ছিল, কারণ তৃতীয় ত্রৈমাসিকের মাঝামাঝি সময়ে, অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময়ে, শেয়ার প্রতি ৯৫ ডলার দরে ২৩ বিলিয়ন ডলারের স্টক বিক্রি করে মূলধন সংগ্রহ করেছিল।

এছাড়া, ২০২৬ সালের ২৩ জুলাই থেকে ২৯ অক্টোবরের মধ্যে ইন্টেলের শেয়ার কেনা বিনিয়োগকারীদের জন্য অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে এই মামলায়। গত শুক্রবার ইন্টেলের শেয়ার ৫৯.৬৬ ডলারে লেনদেন শেষ করে, যা গত ৩০ জুনের সর্বোচ্চ ১৪২.৩৫ ডলার থেকে অনেকটাই নিচে নেমে এসেছে। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে ইন্টেল তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।